ছাগলে পাতা খাওয়া নিয়ে দ্বন্দ্বে বৃদ্ধ নিহত
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১৯ জুলাই ২০২০ | ০৪:৪৫
সিরাজগঞ্জের উল্লাপাড়ার বড়-পাঙ্গাসীর খাদুলী গ্রামে ছাগলে পাতা খাওয়া নিয়ে দ্বন্দ্বে ফজেল ফকির (৭০) নামে এক বৃদ্ধ প্রতিপক্ষের লাঠির আঘাতে নিহত হয়েছেন।
শনিবার রাতে খাদুলী গ্রাম থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মামলা হয়েছে।
জানা গেছে, ছাগলে পাতা খাওয়া নিয়ে দ্বন্দ্বে শনিবার বিকেলে ফজেল ফকিরের সঙ্গে প্রতিবেশী আলো শেখের ছেলে লিটনের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে লিটন ও তার চাচা আমজাদ হোসেন লোকজন নিয়ে ফজেল ফকিরকে মারধর করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
উল্লাপাড়া থানার ওসি দীপক কুমার দাস বলেন, রাতে মরদেহ উদ্ধার করার পর ময়নাতদন্তের জন্য রোববার সকালে জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বাবাকে খুনের ঘটনায় জ্ঞাত-অজ্ঞাত মিলে ১২ জনকে আসামি করে নিহতের ছেলে আইয়ুব আলী মামলা করেছেন। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
- বিষয় :
- লাঠির আঘাতে নিহত
- বৃদ্ধ নিহত
- সিরাজগঞ্জ