ঈশ্বরদীতে নকল সিগারেট ও ব্যান্ডরোল উদ্ধার, আটক ২
ঈশ্বরদীর বিভিন্ন এলাকায় অভিযান চালাচ্ছে পুলিশ
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: ১৯ জুলাই ২০২০ | ০৬:৪২ | আপডেট: ১৯ জুলাই ২০২০ | ০৮:০২
ঈশ্বরদীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে মজুদ করা ১ লাখ ৬০ হাজার শলাকা ডার্বি সিগারেট ও মনোমহন সিগারেটে ৮৪ হাজার শলাকায় ব্যবহৃত অবৈধ ব্যান্ডরোল উদ্ধার করেছে পুলিশ। এসময় দুইজনকে আটক করেছে পুলিশ।
রোববার ঈশ্বরদীর বিভিন্ন এলাকায় এই অভিযান চালায় পুলিশ।
আটকেরা হলেন-ব্যবসায়ী শাজাহান আলী (৪০) ও মনোমহন সিগারেটের সেলসম্যান এস আর রানা।
ঈশ্বরদী থানার উপপরিদর্শক এসআই দেওয়ান আলমগীর জানান, গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে ছিলিমপুর বাজার থেকে ব্যবসায়ী শাজাহান আলী (৪০) ও দাশুড়িয়া বাজার থেকে মনোমহন সিগারেটের সেলসম্যান এস আর রানাকে আটক করেছে। এসময় প্রায় ৭ লাখ টাকার ডার্বি সিগারেট এবং আড়াই লাখ টাকার নকল ব্যান্ডরোলসহ মনোমহন সিগারেট উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার করা ডার্বি ও নকল ব্যান্ডরোল ব্যবহৃত সিগারেটের মূল্য প্রায় সাড়ে আট লাখ টাকা।
- বিষয় :
- নকল সিগারেট
- ব্যান্ডরোল
- আটক
- ঈশ্বরদী
- রাজশাহী
- পাবনা