ঢাকা শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

পটুয়াখালীতে করোনা উপসর্গে নারীর মৃত্যু

পটুয়াখালীতে করোনা উপসর্গে নারীর মৃত্যু
×

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ১৯ জুলাই ২০২০ | ০৮:০৪

পটুয়াখালীতে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে সাহিনুর বেগম (৫০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। রোববার সকালে পটুয়াখালীর আড়াইশ শয্যাবিশিষ্ট হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। 

সাহিনুর বেগমের বাড়ি জেলার গলাচিপা এলাকায়।

পটুয়াখালীর আড়াইশ শয্যাবিশিষ্ট হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. কামরুজ্জামান জানান, শনিবার বিকেলে জ্বর ও শ্বাসকষ্টসহ করোনার উপসর্গ নিয়ে সাহিনুর বেগম হাসপাতালে ভর্তি হন। রোববার সকাল সাড়ে ১০টায় হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

তিনি আরও জানান, স্বাস্থ্যবিধি অনুযায়ী সাহিনুর বেগমের লাশ দাফন করা হবে। করোনা পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়েছে।

আরও পড়ুন

×