ঢাকা শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

নড়াইলে করোনা উপসর্গ নিয়ে স্কুলশিক্ষিকার মৃত্যু

নড়াইলে করোনা উপসর্গ নিয়ে স্কুলশিক্ষিকার মৃত্যু
×

নড়াইল প্রতিনিধি

প্রকাশ: ১৯ জুলাই ২০২০ | ০৮:১৫ | আপডেট: ১৯ জুলাই ২০২০ | ১০:০৮

নড়াইলে করোনা উপসর্গ নিয়ে মাহমুদা কবিতা নামে এক স্কুলশিক্ষিকার মৃত্যু হয়েছে। রোববার খুলনা সার্জিক্যাল হাসপাতালে তার মৃত্যু হয়।

তিনি নড়াইল পৌর সানফ্লাওয়ার স্কুলের শিক্ষিকা ছিলেন। তার বাড়ি নড়াইল শহরের আলাদাতপুর এলাকায়। 

পারিবারিকভাবে জানা গেছে, গত কয়েকদিন ধরে তিনি জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন। শনিবার রাতে তার শ্বাসকষ্ট বেশি হলে তাকে খুলনা সার্জিক্যাল হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে।

সিভিল সার্জন ডা. মো. আবদুল মোমেন জানান, বিষয়টি সম্পর্কে তিনি অবগত নন। তবে এ ব্যাপারে খোঁজ-খবর নেবেন বলে জানান। 

নড়াইলে এ পর্যন্ত পুলিশ সুপারসহ ২২ জন পুলিশ সদস্য এবং ১৩ জন চিকিৎসকসহ সর্বমোট ৫২৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ১০ চিকিৎসকসহ ২১২ জন ইতোমধ্যে সুস্থ হয়েছেন এবং নয়জন মারা গেছেন।


আরও পড়ুন

×