ঢাকা শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী যুবক নিহত

চাঁপাইনবাবগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী যুবক নিহত
×

শিবগঞ্জ( চাপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২০ জুলাই ২০২০ | ০৪:৪৫

চাঁপাইনবাবগঞ্জে ট্রাকের ধাক্কায় মো. সেলিম আলী (৩০) নামে মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন।  সোমবার সকাল সাড়ে ৯ টার দিকে সদর উপজেলার মহারাজপুর মেলার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. সেলিম আলী (৩০) চাঁপাইনবাবগঞ্জের রাণীহাটি ইউনিয়নের ঢোরবোনা এলাকার ইসলাম আলী ও জরিনা বেগমের ছেলে।

সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান পিপিএম জানান, সকালে সেলিম নামের বিদেশফেরত ওই যুবক মোটরসাইকেলে চড়ে বাড়িতে ফিরছিলেন। তাকে বহনকারী যানটি সদর উপজেলার মহারাজপুর মেলার মোড়ে পৌঁছলে কোমল পানীয় ভর্তি একটি ছোট ট্রাক বাইকটিকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নেয়া হলে দুপুরে সদর হাসপাতালে তিনি মারা যান।

পুলিশের ওই কর্মকর্তা আরও জানান, দুমড়েমুচড়ে যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

আরও পড়ুন

×