ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

সাটুরিয়ায় গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ

সাটুরিয়ায় গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ
×

সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৪ নভেম্বর ২০১৯ | ০২:২৬ | আপডেট: ০৪ নভেম্বর ২০১৯ | ০২:২৯

মানিকগঞ্জের সাটুরিয়ায় মসজিদের জমিজমা বিরোধের জের ধরে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। দরগ্রাম ইউনিয়নের উত্তর রৌহা গ্রামে রোববার রাত সাড়ে ৮ টা দিকে এ ঘটনা ঘটে। 

নিহতের পরিবারের অভিযোগ, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ জুয়েল হোসেনের পরিবার এ ঘটনা ঘটিয়েছে। হত্যাকাণ্ডের ঘটনায় এরই মধ্যে ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এরা হলেন, মোঃ মতিউর রহমান ও ছাত্রলীগ নেতার বাবা মজিবর রহমান।

পুলিশ জানায়, উত্তর রৌহা গ্রামের মোঃ মতিউর রহমান, মজিবুর রহমানের সঙ্গে একই এলাকার আব্দুল লতিফের মসজিদের ৪ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। রোববার বিকেলে আব্দুল লতিফের ছেলে স্বপন ওই জমি নিজেদের দাবি করে জমিতে বেড়া দেন। খবর পেয়ে ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ জুয়েল হোসেন ও তার বাবা মজিবর রহমান, চাচা মতিউর রহমানসহ কয়েকজন আবুল হোসেন স্বপনের বাড়িতে রাতে অতর্কিতে হামলা চালায়। এতে আবদুল লতিফের স্ত্রী জ্যোৎস্না বেগম গুরুতর আহত হলে তাকে সাটুরিয়া হাসপাতলে নেওয়া হয়। এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। 

এ ঘটনায় আবদুল লতিফের ছেলে স্বপন বাদী হয়ে ৪ ব্যক্তির নামসহ অজ্ঞাতনামা আরো ৪ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেছেন। 

সাটুরিয়া থানার ওসি মোঃ মতিয়ার রহমান মিঞা জানান, ময়নাতদন্ত রির্পোট পেলেই এটি হত্যা না অপমৃত্যু তা জানা যাবে।


আরও পড়ুন

×