ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

হাটহাজারীতে ডাকাতির ঘটনায় অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার

হাটহাজারীতে ডাকাতির ঘটনায় অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার
×

লুণ্ঠিত মালামাল ও অস্ত্রসহ ছয় ডাকাত সদস্য

হাটহাজারী(চট্টগ্রাম) প্রতিনিধি:

প্রকাশ: ০৪ নভেম্বর ২০১৯ | ০৫:৩৭

হাটহাজারীতে অক্টোবর মাসে সংগঠিত পৃথক তিনটি ডাকাতির ঘটনায় লুন্ঠিত মালামাল ও আগ্নেয়াস্ত্রসহ আন্তঃজেলা ডাকাতদলের ৬ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে চট্টগ্রাম নগরী ও হাটহাজারীতে অভিযান চালিয়ে তাদের আটক করার সংবাদ জানিয়েছেন চট্টগ্রাম জেলা পুলিশের বিশেষ শাখার মিডিয়া ও জনসংযোগ কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন মাহমুদ সোহেল। গ্রেফতারকৃতরা হলেন- ফটিকছড়ি উপজেলার জাহাঙ্গীর আলম(৪০), মো, শাহাব উদ্দিন ওরফে উজ্জ্বল(৩০) আলাউদ্দিন ওরফে আলমগীর(৩৫), মোঃ মানিক(২৮), কক্সবাজার জেলার মোঃ জাফর আলম(৩৫) ও টিটু ধর(৪০)। তাদের কাছ থেকে ডাকাতির ঘটনায় ব্যবহৃত একটি সিএনজি চালিত অটোরিক্সা (রেজিঃ নং-চট্টগ্রাম-থ-১১-৪২৩৫), লুন্ঠিত সাড়ে ৩ ভরি গলিত স্বর্ণ, ১টি স্যামসাং মোবাইল, ১টি এলজি, ৭ রাউন্ড কার্তুজ, লোহার তৈরি কাটার, চাইনিজ কুড়াল ও চাপাতি উদ্ধার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন মাহমুদ সোহেল জানান, গোপন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মো: মশিউদ্দৌলা রেজার সার্বিক তত্ত্বাবধানে হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল-মাসুমের নেতৃত্বে হাটহাজারী মডেল থানা পুলিশ ২ নভেম্বর রাতে অভিযান পরিচালনা করে চট্টগ্রাম নগরীর কালুরঘাট বিসিক শিল্প নগরীর বরিশাল বাজার, বালুছড়া ও হাটহাজারীর নাজিরহাট এলাকা থেকে ৬ ডাকাতকে গ্রেফতার করে। আটককৃতদের মধ্যে মোঃ আলাউদ্দিন ওরফে আলমগীর ও মোঃ মানিক ডাকাতির ঘটনার সাথে সংশ্লিষ্টতা স্বীকার করে আদালতে স্বীকারক্তিমূলক জবানবন্দী দিয়েছেন। 

উল্লেখ্য, অক্টোবর মাসে হাটহাজারী থানার তিনটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। ওই ঘটনায় হাটহাজারী থানায় তিনটি পৃথক মামলা রুজু হয়। 

হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) বেলাল উদ্দিন জাহাঙ্গীর বলেন, ‘এলাকায় রাত্রিকালীন পুলিশি টহল বৃদ্ধি করা হয়েছে। পলাতক ডাকাতদের আটকে অভিযান অব্যাহত আছে।’

আরও পড়ুন

×