ঢাকা রোববার, ১৯ জুলাই ২০২৬

গোপালগঞ্জে পানিতে ডুবে শিশু ও গৃহবধূর মৃত্যু

গোপালগঞ্জে পানিতে ডুবে শিশু ও গৃহবধূর মৃত্যু
×

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৬ জুলাই ২০২০ | ২২:২১

গোপালগঞ্জে পানিতে ডুবে এক শিশু ও এক গৃহবধূর মৃত্যু হয়েছে। রোববার বিকেলে কাশিয়ানী উপজেলার সিঙ্গা গ্রামে পুকুরের পানিতে ডুবে মারা যান তারা।

নিহতরা হলেন- সিঙ্গা গ্রামের মিলন মন্ডলের শিশু পুত্র স্বপ্ন মন্ডল (১) ও  আন্ধারকোঠা সিঙ্গা গ্রামের সুদৃষ্টি মৌলিকের স্ত্রী ইতি মৌলিক (৩২) ।

কাশিয়ানী উপজেলার রামদিয়া পুলিশ ফাঁড়ির পরিদর্শক আমিনুর রহমান জানান, স্বপ্ন মন্ডল খেলতে খেলতে বাড়ির পাশে পুকুরের পানিতে ডুবে মারা যায়। এছাড়া ইতি মৌলিক বাড়ির পাশে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মারা যান। গৃহবধূ ও শিশুটির লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। গৃহবধূর মৃত্যুর ঘটনায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন

×