ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনে আগুন

বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনে আগুন
×

ট্রেনটি মাধনগর রেলস্টেশনে পৌঁছালে চাকার নিচ থেকে ধোঁয়া ও আগুনের শিখা বের হতে থাকে

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৫ | ২১:১৮

পঞ্চগড় থেকে রাজশাহীগামী বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনের একটি বগিতে হঠাৎ আগুনের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে ট্রেনটি নাটোরের মাধনগর রেলস্টেশনে পৌঁছালে চাকার নিচ থেকে ধোঁয়া ও আগুনের শিখা বের হতে থাকে। 

এ সময় যাত্রীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

স্থানীয় প্রত্যক্ষদর্শী বিল্লু সরদার ও সাইদুল ইসলাম জানান, ট্রেনটি প্ল্যাটফর্মে ঢোকার কিছুক্ষণ পরই একটি বগির নিচে আগুন ধরে যায়। দ্রুত রেলওয়ে কর্তৃপক্ষ মেরামত কাজ শুরু করে। পরে ক্ষতিগ্রস্ত বগিটি আলাদা করে রেখে প্রায় তিন ঘণ্টা দেরিতে সন্ধ্যা ৭টার দিকে ট্রেনটি রাজশাহীর উদ্দেশ্যে রওনা দেয়।

এ বিষয়ে মাধনগর রেল স্টেশনের সহকারী স্টেশন মাস্টার মো. আজিজুল ইসলাম বলেন, ট্রেনের পরিচালক বিষয়টি জানালে জরুরি ব্যবস্থা নেওয়া হয়েছে। ত্রুটিপূর্ণ বগি আলাদা করার পর ট্রেনটি নিরাপদে যাত্রা করে।

আরও পড়ুন

×