ভিন্নমতের বিরুদ্ধে উত্থান ঘটেছে উগ্রবাদীদের
‘তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা ও বিচারহীনতার ১৫১ মাস’ উপলক্ষে বুধবার আলী আহাম্মদ চুনকা নগর মিলনায়তন প্রাঙ্গণে আলোক প্রজ্বালন করে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট সমকাল
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৫ | ০৭:৫৪
| প্রিন্ট সংস্করণ
শেখ হাসিনা দেশের বিচার ব্যবস্থাকে যেভাবে ধ্বংস করে গেছেন, তার উল্লেখযোগ্য কোনো পরিবর্তন এখনও হয়নি। বৈষম্যের বিরুদ্ধে জুলাই অভ্যুত্থান সংঘটিত হলেও ভিন্নমতের বিরুদ্ধে এক শ্রেণির উগ্রবাদীদের উত্থান ঘটেছে। তারা সংস্কৃতির ওপর যেমন আঘাত করছে, ধর্মের ভিন্নমতের ওপরও নৃশংস হয়ে উঠছে। কবর থেকে লাশ তুলে পুড়িয়ে দিচ্ছে, দুই শতাধিক মাজার ও খানকায় হামলা করেছে, বাউলদের মেলা আখড়ায় হামলা করেছে, নারীরা তাদের আক্রমণের শিকার হচ্ছে। গতকাল বুধবার সন্ধ্যায় আলোক প্রজ্বালন কর্মসূচিতে বক্তারা এভাবে তাদের উদ্বেগ প্রকাশ করেন।
‘তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা ও বিচারহীনতার ১৫১ মাস’ উপলক্ষে বুধবার সন্ধ্যায় আলী আহাম্মদ চুনকা নগর মিলনায়তন প্রাঙ্গণে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট এ কর্মসূচির আয়োজন করে।
সংগঠনের সভাপতি মনি সুপান্থর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দীনা তাজরীনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন ত্বকীর বাবা রফিউর রাব্বি, সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের সদস্য সচিব হালিম আজাদ, দৈনিক খবরের পাতার সম্পাদক মাহাবুবুর রহমান মাসুম, শিশু সংগঠক রথীন চক্রবর্তী, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক জাহিদুল হক দীপু, সিপিবি জেলা সভাপতি শীবনাথ চক্রবর্তী, গণসংহতি আন্দোলন জেলার সমন্বয়ক তরিকুর সুজন, বাসদ জেলা সংগঠক সেলিম মাহমুদ ও সামাজিক সংগঠন সমমনার সাবেক সভাপতি দুলাল সাহা।
রফিউর রাব্বি বলেন, শেখ হাসিনার নির্দেশে সাড়ে ১১ বছর ত্বকী হত্যার বিচারটি বন্ধ করে রাখা হয়েছিল। ঘাতক ওসমান পরিবারকে শেখ হাসিনা বার বার পুরস্কৃত করেছে। ২০১৩ সালের ৮ মার্চ ত্বকীর লাশ উদ্ধার করে পুলিশ।
- বিষয় :
- ত্বকী হত্যা
