টেকনাফে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার
ছবি: নৌবাহিনীর সৌজন্যে
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৫ | ১৩:০৬
কক্সবাজারের টেকনাফে মাটির নিচে পুঁতে রাখা আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে নৌবাহিনী। আজ শনিবার বেলা ১২টার দিকে নৌবাহিনীর পক্ষ থেকে পাঠানো এক খুদে বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
নৌবাহিনী জানায়, টেকনাফের মৌলভীপাড়া এলাকায় আব্দুল খালেকের বাড়িতে অস্ত্রের মজুদ রাখার খবরে শুক্রবার ভোরে তল্লাশি চালানো হয়। এ সময় বাড়ির আঙিনায় মাটির নিচে লুকিয়ে রাখা একটি ৭ দশমিক ৬২ মিমি বিদেশি পিস্তল, এক রাউন্ড তাজা পিস্তল বুলেট, একটি দেশীয় শটগান এবং নয়টি দেশীয় অস্ত্রসহ পাঁচ রাউন্ড শটগান কার্তুজ উদ্ধার করা হয়।
খুদে বার্তায় আরও জানানো হয়, এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ পরবর্তী আইনানুগ ব্যবস্থা নিতে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।
- বিষয় :
- অস্ত্র উদ্ধার
- টেকনাফ
