ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে অভিযানে রেলের সাড়ে তিন একর জমি দখলমুক্ত

চট্টগ্রামে অভিযানে রেলের সাড়ে তিন একর জমি দখলমুক্ত
×

চলমান উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে সোমবার চট্টগ্রাম নগরীর পাহাড়তলী এলাকায় অভিযান চালিয়েছে রেলওয়ে- সমকাল

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ০৪ নভেম্বর ২০১৯ | ০৯:৩৩

চলমান উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে সোমবার চট্টগ্রাম নগরীর পাহাড়তলী এলাকায় অভিযান চালিয়েছে রেলওয়ে। অভিযানে রেলওয়ের জায়গা থেকে অবৈধ প্রায় ৫শ'টি স্থাপনা উচ্ছেদ করা হয়। 

এতে রেলওয়ের প্রায় সাড়ে ৩ একর জায়গা দখলমুক্ত হয়েছে। এ অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী। এর আগে বুধ ও বৃহস্পতিবার নগরের সিআরবি ও পাহাড়তলী এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৪৩০টি স্থাপনা উচ্ছেদ করা হয়।

রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা মো. মাহবুবুল করিম বলেন, রেলওয়ের জায়গা দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে। সোমবার পরিচালিত অভিযানে পাহাড়তলী এলাকায় বিভিন্ন ধরনের প্রায় ৫শ'টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এতে দখলমুক্ত হয়েছে প্রায় সাড়ে ৩ একর জায়গা।



আরও পড়ুন

×