ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

জমি নিয়ে বিরোধ

ফরিদপুরে দুই কৃষককে কুপিয়ে ও পিটিয়ে জখম

ফরিদপুরে দুই কৃষককে কুপিয়ে ও পিটিয়ে জখম
×

ফরিদপুর কোতোয়ালি থানা। ফাইল ছবি

ফরিদপুর অফিস

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৫ | ১৮:৩৮

জমিসংক্রান্ত বিরোধের জের ধরে ফরিদপুরে সোয়েব শেখ (৪০) ও আইয়ূব শেখ (৪৫) নামের দুই কৃষককে কুপিয়ে ও পিটিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। 

বুধবার সকাল সাড়ে ৯টার দিকে ফরিদপুর সদর উপজেলার চর মাধবদিয়ার আরশাদ মুন্সীর ডাঙ্গী এলাকায় এ ঘটনা ঘটে। 

আহত দুই কৃষক হলেন আরশাদ মুন্সীর ডাঙ্গী এলাকার সোবহান শেখের ছেলে সোয়েব শেখ ও আইয়ূব শেখ। তারা দুই ভাই।

আহত কৃষকের পরিবার জানায়, বুধবার সকালে ফসলি জমিতে পাওয়ার টিলার দিয়ে চাষ করতে যান তারা। জমিসংক্রান্ত বিরোধের জের ধরে এসময় প্রতিপক্ষের লোকজন রড দিয়ে পিটিয়ে ও কুপিয়ে জখম করে। পরে আহত অবস্থায় তাদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ফরিদপুর কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বলেন, এব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

×