ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

পদ্মা সেতুর কনস্ট্রাকশন ইয়ার্ডে ভাঙন, সীমানা প্রাচীরসহ যন্ত্রপাতি নদীগর্ভে

পদ্মা সেতুর কনস্ট্রাকশন ইয়ার্ডে ভাঙন, সীমানা প্রাচীরসহ যন্ত্রপাতি নদীগর্ভে
×

ভাঙনে লৌহজংয়ের কুমারভোগ কন্সট্রাকশন ইয়ার্ডে সংরক্ষিত পদ্মা সেতুর স্ল্যাব ও গার্ডার বিলীন হয়ে যায়। ছবিটি শুক্রবার বিকেল ৩টার দিকে তোলা -সমকাল

লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ৩১ জুলাই ২০২০ | ১২:২৩

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কুমারভোগে পদ্মা সেতুর কন্সট্রাকশন ইয়ার্ডে পদ্মা নদীর ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। এতে পদ্মা সেতুতে স্থাপনের জন্য সংরক্ষিত স্ল্যাব, গার্ডার, সীমানা প্রাচীর নদীতে বিলীন হয়ে গেছে। ইতোমধ্যে সেতুর ৪০টি রোডওয়ে স্ল্যাব, ১৫টি রেলওয়ে গার্ডার ও ১০টি সাপোর্ট পাইপসহ বেশকিছু যন্ত্রপাতি বিলীন হয়ে গেছে।

শুক্রবার বিকালে মুহূর্তেই  প্রায় ৬০০ ফুট প্রতিরক্ষা প্রাচীর পদ্মায় হারিয়ে যায়। ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ কোম্পানি ও সেতু কর্তৃপক্ষের কর্মকর্তাদের উপস্থিতিতে এসব সম্পদ রক্ষায় জরুরিভাবে ক্রেন দিয়ে সরিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। কিন্তু সম্ভব হয়নি। ভাঙনের তীব্রতা এতই বেশি ছিল যে, ক্রেনগুলোও উল্টো পদ্মায় বিলীন হওয়ার আশঙ্কা দেখা দিলে দ্রুত সরিয়ে নেওয়া হয়।

আরও পড়ুন

×