ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার কেন্দ্র পরিবর্তন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার কেন্দ্র পরিবর্তন
×

কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশ: ০৫ নভেম্বর ২০১৯ | ০৫:১২

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতকের (সম্মান) ভর্তি পরীক্ষায় বি ইউনিটের একটি পরীক্ষা কেন্দ্র পরিবর্তন করা হয়েছে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

এছাড়া আবেদনকারী ভর্তিচ্ছুদের প্রবেশপত্র ডাউনলোড করার সময় বৃদ্ধি করা হয়েছে আগামী ৭ নভেম্বর পর্যন্ত ।

বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, প্রবেশপত্রে উল্লেখিত কুমিল্লা পুলিশলাইন্স উচ্চ বিদ্যালয় কেন্দ্রের পরিবর্তে বর্ডারগার্ড পাবলিক স্কুল, কোটবাড়ী, কুমিল্লা কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। উক্ত কেন্দ্রের পরীক্ষার্থীদের এসএমএস, টেলিফোন ও বিজ্ঞপ্তিরমাধ্যমে কেন্দ্র পরিবর্তনের বিষয়টি অবগত করা হবে। 

এছাড়া পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী যারা প্রবেশপত্র ডাউনলোড করতে পারেননি তারা আগামী ৭ নভেম্বর রাত ১২টা পর্যন্ত প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।

উল্লেখ্য, বি ইউনিটে আবেদনকারী শিক্ষার্থীদের প্রবেশপত্রে উল্লেখিত অন্যান্য কেন্দ্র ও আসন বিন্যাস অপরিবর্তিত থাকবে। এছাড়া বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তির অন্যান্য সকল শর্তও অপরিবর্তিত থাকবে।

আরও পড়ুন

×