ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

গোপালগঞ্জে যুবদলে যোগ দিলেন এক যুবলীগ নেতা

গোপালগঞ্জে যুবদলে যোগ দিলেন এক যুবলীগ নেতা
×

উপজেলা যুবদলের আহ্বায়ক রঞ্জন মল্লিক ও সদস্য সচিব মান্নান শেখ ফুলের মালা পরিয়ে মুকুলকে যুবদলে স্বাগত জানান।

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৫ | ১০:০৮ | আপডেট: ০২ ডিসেম্বর ২০২৫ | ১০:২৮

গোপালগঞ্জে মুকুল খন্দকার নামে এক যুবলীগ নেতা আনুষ্ঠানিকভাবে যুবদলে যোগ দিয়েছেন। তিনি কোটালীপাড়া উপজেলার রাধাগঞ্জ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন।

সোমবার রাতে উপজেলার ভাঙ্গারহাট বাজারে উপজেলা যুবদল আয়োজিত এক অনুষ্ঠানে তিনি যুবলীগ থেকে পদত্যাগের ঘোষণা দিয়ে আনুষ্ঠানিকভাবে যুবদলে যোগদান করেন। এসময় উপজেলা যুবদলের আহ্বায়ক রঞ্জন মল্লিক ও সদস্য সচিব মান্নান শেখ ফুলের মালা পরিয়ে মুকুলকে যুবদলে স্বাগত জানান।

এসময় রাধাগঞ্জ ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক নাসির ফকির, রাধাগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাসান ফকিরসহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

যুবদলে যোগ দিয়ে মুকুল খন্দকার বলেন, ‘আমি দীর্ঘদিন রাধাগঞ্জ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছি। তবে আওয়ামী রাজনীতির আদর্শের সঙ্গে আমার ব্যক্তিগত আদর্শের অমিল থাকায় যুবলীগের সাধারণ সম্পাদকের পদসহ আওয়ামী লীগের সকল পদ–পদবি থেকে অব্যাহতি নিলাম। একই সঙ্গে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে যুবদলে যোগদান ও তাদের সকল রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণের ঘোষণা দিচ্ছি।’

আরও পড়ুন

×