ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

ঘুষের টাকাসহ ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর গ্রেফতার

ঘুষের টাকাসহ ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর গ্রেফতার
×

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ০৫ নভেম্বর ২০১৯ | ০৭:৩১

চট্টগ্রামে ঘুষের ২০ হাজার টাকাসহ হাতেনাতে ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর মো. রেজাউল করিমকে গ্রেফতার করেছে দুদক। 

মঙ্গলবার বিকেল চারটার দিকে ফাঁদ পেতে এ অভিযান চালায় দুদক। বিকেলে রেজাউলকে আদালতে তোলা হলে চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। 

দুদক চট্টগ্রাম সমন্বিত কার্যালয়-১ এর উপপরিচালক লুৎফর কবির চন্দন সমকালকে জানান, নগরীর পাঁচলাইশ এলাকার বাসিন্দা জনৈক সাঈমা হকের কাছ থেকে ২০ হাজার টাকা ঘুষ দাবি করেন ইনকাম ট্যাক্স কর্মকর্তা রেজাউল করিম। তিনি সাঈমার ট্যাক্স কমিয়ে দিবেন বলে এই ঘুষ দাবি করেন। সাঈমা দুদকে অভিযোগ করার পর কমিশনের অনুমতি নিয়ে ফাঁদ পাতে দুদক। সেই অনুযায়ী মঙ্গলবার বিকেলে ২০ হাজার টাকা ঘুষ দেন সাঈমা। সে সময় হাতেনাতে কর অঞ্চল ২, সার্কেল ৩১ এর ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর রেজাউলকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে দুদক আইনে দুর্নীতি মামলা দায়ের করা হয়েছে। বিকেলে তাকে আদালতে তোলা হলে তাকে কারাগারে পাঠান বিচারক।

আরও পড়ুন

×