চট্টগ্রামে অস্ত্র ও ইয়াবাসহ কিরিচ বাবুলের ছেলে গ্রেফতার
প্রতীকী ছবি
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ০৫ নভেম্বর ২০১৯ | ০৮:০২
চট্টগ্রাম নগর পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী দিদারুল আলম কাজেমী ওরফে কিরিচ বাবুলের ছেলে সামিউল হক কাজেমীকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার বাকলিয়া মাস্টাপুল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি এলজি, দুইটি ছুরি, একটি কিরিচ ও ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
নগর পুলিশের সহকারী কমিশনার (চকবাজার জোন) মুহাম্মদ রাইসুল ইসলাম সমকালকে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সামিউল হককে গ্রেফতার করা হয়েছে। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী অভিযান চালিয়ে অস্ত্র ও ইয়াবা উদ্ধার করা হয়েছে।’
- বিষয় :
- চট্টগ্রাম
- কিরিচ বাবুল
- গ্রেফতার
- সামিউল হক কাজেমী