ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

বালিয়াকান্দিতে শামিয়ানা টানিয়ে জেএসসি পরীক্ষা

বালিয়াকান্দিতে শামিয়ানা টানিয়ে জেএসসি পরীক্ষা
×

 রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশ: ০৫ নভেম্বর ২০১৯ | ০৮:৫৬

রাজবাড়ীর বালিয়াকান্দি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে শামিয়ানা টানিয়ে জেএসসি পরীক্ষা নেওয়া হয়েছে। সোমবার অনুষ্ঠিত ইংরেজি পরীক্ষায় এ ঘটনা ঘটে।

বালিয়াকান্দিতে জেএসসিতে তিন হাজার ৮৮ জন পরীক্ষার্থীর মধ্যে তিন হাজার ১২ জন পরীক্ষায় অংশ নিয়েছে। বালিয়াকান্দি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা দুই হাজার ৭৩৫ জন।

বালিয়াকান্দি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রের সচিব প্রধান শিক্ষক আব্দুস সালাম জানান, বিদ্যালয়ের পুরনো ভবন পরিত্যক্ত হওয়ার কারণে জায়গা সংকুলান না হওয়ায় বিদ্যালয় চত্বরে শামিয়ানা টানিয়ে ইংরেজি বিষয়ে পরীক্ষা নেওয়া হয়। গত বছর অকৃতকার্য হয়েছিল এমন ৪৬৭ জন পরীক্ষার্থী এতে অংশ নেয়। আগামী ৯ নভেম্বর গণিত পরীক্ষায় এভাবে নেওয়া হবে।

তিনি আরও জানান, প্রতিটি উপজেলায় যদি একটি করে পরীক্ষা কেন্দ্র নির্মাণ করা হয় তাহলে এ সমস্যা থেকে পরিত্রাণ পাওয়া যাবে।

আরও পড়ুন

×