ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

করোনার উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেলে বৃদ্ধার মৃত্যু

করোনার উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেলে বৃদ্ধার মৃত্যু
×

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ: ১০ আগস্ট ২০২০ | ০০:৪৩

জ্বর ও শ্বাসকষ্টসহ করোনার উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার সকালে তিনি মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

মৃতের নাম ফাতেমা খাতুন (৬১)। তিনি কালিগঞ্জ উপজেলার বাজারগ্রামের আফতাব আলীর স্ত্রী।

মেডিকেল কলেজ হাসপাতালের তত্বাবধায়ক ডা. রফিকুল ইসলাম জানান, করোনার উপসর্গ নিয়ে গত ২৮ জুলাই বিকেলে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে ভর্তি হন কালিগঞ্জের বাজারগ্রামের বৃদ্ধা ফাতেমা খাতুন। পরদিন তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য যশোর প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে পাঠানো হয়। এরপর সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকাল সাতটার দিকে তিনি মারা যান। এখনও পর্যন্ত তার নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়া যায়নি। 

তিনি আরো জানান, স্বাস্থ্যবিধি মেনে তার লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। একই সঙ্গে লকডাউন করা হয়েছে তার বাড়ি। 

আরও পড়ুন

×