লক্ষ্মীপুরে করোনায় আরও একজনের মৃত্যু
প্রতীকী ছবি
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ: ১০ আগস্ট ২০২০ | ০০:৪৫
করোনাভাইরাস সংক্রমণে লক্ষ্মীপুরে শংকর অধিকারী(৪০) নামের একজনের মৃত্যু হয়েছে।
সোমবার লক্ষ্মীপুর সদর হাসপাতালে তিনি মারা যান।
নতুন করে জেলায় আরও ৪৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সদরে ৩০ জন, রামগতিতে নয় জন, রায়পুরে পাঁচ জন এবং রামগঞ্জে দুই জন করোনায় আক্রান্ত হয়েছেন।এদিন সুস্থ হয়েছেন পাঁচ জন।
করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৭ জন এবং করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন ৭৮ জন।
জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ হাজার ৫৭৩ জন এবং মোট সুস্থ হয়েছেন ১ হাজার ১৮৮ জন।
এসব তথ্য নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. আব্দুল গাফফার।
তিনি বলেন, অনেকেই স্বাস্থ্যবিধি মেনে চলছেন না। যে কারণে করোনা সংক্রমণের সংখ্যা আরও বাড়তে পারে।
- বিষয় :
- করোনাভাইরাস
- করোনার প্রাদুর্ভাব
- লক্ষ্মীপুর