সাতক্ষীরার চেয়ারম্যান করোনায় আক্রান্ত
চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: ১০ আগস্ট ২০২০ | ০০:৫৮
সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় নতুন করে সদর উপজেলার চেয়ারম্যান আসাদুজ্জামান বাবুসহ তার পরিবারের ৪ জন, তিনজন চিকিৎসক ও দুইজন স্বাস্থ্যকর্মীসহ ৪৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত জেলায় মোট ৮৩৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
সোমবার সকালে পাওয়া নমুনা পরীক্ষার রিপোর্টে ৪৭ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।
সাতক্ষীরা সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়াত বিষয়টি নিশ্চিত করে জানান, আজ পর্যন্ত এ জেলা থেকে মোট ৪ হাজার ২৪৮ জনের নমুনা সংগ্রহ করে পিসিআর ল্যাবে পাঠানো হয়। ইতোমধ্যে ৩ হাজার ২৪৮ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট সিভিল সার্জন কার্যালয়ে এসে পৌঁছেছে। এর মধ্যে ৮৩৯ জনের রিপোর্ট পজেটিভ ও বাকি সব নেগেটিভ এসেছে। এছাড়া ৬০৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
তিনি আরো জানান, ইতোমধ্যে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে করোনা আক্রান্তদের বাড়ি লকডাউন করা হয়েছে।