বিনা টিকিটে ট্রেনে ওঠায় ৮০ যাত্রীকে জরিমানা
ফাইল ছবি
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: ১০ আগস্ট ২০২০ | ০১:৩৮
ঈদ শেষে ঢাকা ফেরার সময় বিনা টিকিটে ট্রেনে ভ্রমণ করার দায়ে ৮০ জন যাত্রীকে জরিমানা করেছে রেলওয়ের ভ্রাম্যমাণ টিকিট পরিদর্শক ও ব্লক চেকিং দল।
পাকশী বিভাগীয় বাণিজ্যিক দপ্তরের অধীনে ঈশ্বরদী থেকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম স্টেশনে রোববার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিচালিত এই অভিযানে এসব ট্রেনযাত্রীর কাছ থেকে ৬৭ হাজার ৫৬০ টাকা জরিমানা আদায় করা হয়।
পাকশী বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) ফুয়াদ হোসেন আনন্দ সোমবার এ তথ্য জানান।
তিনি জানান, করোনাকালের এই দুঃসময়েও ঈদ শেষে ঢাকায় ফেরার সময় বিভিন্ন ট্রেনে বিনা টিকিটে ট্রেন ভ্রমণ করছিলেন এসব যাত্রীরা। খবর পেয়ে ট্রেনে ট্রেনে রেলওয়ের ভ্রাম্যমাণ টিকিট পরিদর্শক ও ব্লক চেকিং দল অভিযান চালিয়ে ৮০ জন বিনা টিকিটের যাত্রী পায়। তাদের কাছ থেকে জরিমানাসহ এই ভাড়া আদায় করা হয়।
- বিষয় :
- ট্রেন
- বিনা টিকিট