ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

ভাত খাওয়ার সময় বাসের চাকায় পিষ্ট হয়ে কৃষক নিহত

ভাত খাওয়ার সময় বাসের চাকায় পিষ্ট হয়ে কৃষক নিহত
×

ফাইল ছবি

জীবননগর (চুয়াডাঙ্গা) সংবাদদাতা

প্রকাশ: ১০ আগস্ট ২০২০ | ০২:৪৬

চুয়াডাঙ্গার জীবননগরে যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে ওসমান আলী ওরফে মলি(৫৫) নামে এক কৃষক নিহত হয়েছেন। 

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে জেলার হাসাদাহ লিমা ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

তিনি হাসাদাহ আদর্শপাড়ার মৃত গোলাম মন্ডলের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ওসমান ধানের জমিতে কাজ করছিলেন। ঘটনার সময় সড়কের পাশে একটি গাছের ছায়ায় বসে তিনি ভাত খাচ্ছিলেন। কালীগঞ্জ থেকে জীবননগরগামী অয়ন ডিলাক্সের একটি বাস (গাজীপুর-জ- ০৪-০২০৮) দ্রুগতিতে আসার সময় বিপরীতমুখী একটি ট্রাক্টরকে সাইড দিয়ে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় নিয়ন্ত্রণহীন বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

জীবননগর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।    

আরও পড়ুন

×