দিনাজপুরে পুকুরে ডুবে ২ ভাইয়ের মৃত্যু
প্রতীকী ছবি
দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ: ১১ আগস্ট ২০২০ | ০৩:০৫
দিনাজপুরের চিরিরবন্দরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে আপন মামাতো ভাই। মঙ্গলবার দুপুর ১২ টার দিকে উপজেলার সাইতারা ইউনিয়নের খোচনা গ্রামে এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ওই এলাকার মনমোহন রায়ের ছেলে ছোটন রায় (১০) ও একই এলাকার ধনঞ্জয় রায়ের ছেলে তমাজ রায় (১২)।
এলাকাবাসী জানায়, মঙ্গলবার সকাল ১১টার দিকে ছোটন ও তমাজকে অনেক খোঁজাখুঁজি করেও পাচ্ছিল না পরিবারের লোকজন। পরে দুপুর ১২টার দিকে বাড়ির পাশের পুকুরের পানিতে ২ জনকে ভাসতে দেখে স্থানীয়রা তাদের উদ্ধার করে চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
চিরিরবন্দর থানার ওসি সুব্রত কুমার সরকার পানিতে পড়ে ২ শিশুর মৃত্যুর ঘটনা নিশ্চিত করেছেন।
- বিষয় :
- পানিতে ডুবে মৃত্যু
- রংপুর
- দিনাজপুর
- চিরিরবন্দর