ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

ফরিদপুরে করোনায় আক্রান্ত হয়ে ব্যবসায়ীর মৃত্যু

ফরিদপুরে করোনায় আক্রান্ত হয়ে ব্যবসায়ীর মৃত্যু
×

মো. দেলোয়ার হোসেন দুলাল

ফরিদপুর অফিস

প্রকাশ: ১১ আগস্ট ২০২০ | ০৪:৩৩

ফরিদপুরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মো. দেলোয়ার হোসেন দুলাল (৫৮) নামে আরো এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোর রাতে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হয়ে ৫৫ জনের মৃত্যু হলো।

মৃত দেলোয়ার হোসেনের বাড়ি জেলার সদর উপজেলার পশ্চিগঙ্গাবদী এলাকায়। তার পিতা প্রয়াত মোনছের মাতুব্বর জাতীয় হাডুডু দলের অধিনায়ক ছিলেন। দেলোয়ার হোসেন কানাইপুর বাজারে পাট-পিঁয়াজের ব্যবসা করতেন।

মৃতের ভাই সেলিম মাতুব্বর জানান, গত ১৮ জুলাই দেলোয়ার হোসেনের করোনা শনাক্ত হয়। পরে তাকে ফরিদপুর মেডিকেল কলেজে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। পরে সোমবার রাতে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা পাঠানো হলে পথেই তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, স্বাস্থ্য বিধি মেনে মঙ্গলবার বাদ জোহর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মৃত ওই ব্যক্তিকে দাফন করা হয়েছে।

ফরিদপুর জেলা সিভিল সার্জন ডা. ছিদ্দীকুর রহমান জানান, জেলায় এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৫ হাজার ৪৬৭জনের। এর মধ্যে মারা গেছেন ৫৫ জন, সুস্থ হয়েছেন  ২ হাজার ৫১৭ জন।

আরও পড়ুন

×