ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

মেহেরপুরে করোনার উপসর্গ নিয়ে বৃদ্ধের মৃত্যু

মেহেরপুরে করোনার উপসর্গ নিয়ে বৃদ্ধের মৃত্যু
×

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশ: ১১ আগস্ট ২০২০ | ০৫:২৫

মেহেরপুরে করোনার উপসর্গ নিয়ে মকলেচুর রহমান (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর দুইটার দিকে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মকলেচুর রহমান জেলার সদর উপজেলার আশরাফপুর গ্রামের বাসিন্দা ছিলেন।

মেহেরপুর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. রফিকুল ইসলাম জানান, মকলেচুর রহমান সকালে জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হন। দুপুরে চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু হয়।  তিনি আরও জানান, বিষয়টি উপজেলা প্রশাসনকে অবগত করা হয়েছে। এছাড়া করোনা উপসর্গ থাকায় তার নমুনা সংগ্রহ করা হয়েছে । ইসলামী ফাউন্ডেশনের সদস্যরা বিধি মোতাবেক জানাজা শেষে মৃতের দাফন সম্পন্ন করবে বলেও জানান তিনি।

আরও পড়ুন

×