ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

চুয়েট ভর্তি পরীক্ষার ফল প্রকাশ 

চুয়েট ভর্তি পরীক্ষার ফল প্রকাশ 
×

চুয়েট সংবাদদাতা 

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৬ | ১৩:১৬ | আপডেট: ২৩ জানুয়ারি ২০২৬ | ১৩:২১

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে লেভেল-১ স্নাতক কোর্সের বিভিন্ন বিভাগে ভর্তির জন্য গত ১৭ জানুয়ারি অনুষ্ঠিত ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মেধা তালিকা প্রকাশিত হয়েছে।

গত ১৭ জানুয়ারি চুয়েটের স্নাতক ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়। এতে চুয়েটের চারটি অনুষদের ১২টি বিভাগে মোট ৯৩১টি আসনের বিপরীতে ১৩ হাজার ৯৪২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পায়, যার মধ্যে প্রায় ১২ হাজার ৯৯ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেন।

এবার চুয়েটে স্নাতক পর্যায়ে তিনটি প্রকৌশল অনুষদ এবং স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের অধীনে মোট ১২টি বিভাগের ৯২০টি আসন রয়েছে। এছাড়াও রাখাইন সম্প্রদায়ের জন্য একটি, পার্বত্য চট্টগ্রাম ও অন্যান্য জেলার ক্ষুদ্র নৃগোষ্ঠীর (উপজাতি) জন্য ১০টিসহ অতিরিক্ত ১১টি সংরক্ষিত আসনে ভর্তির সুযোগ পাবে। 

ফলাফল দেখার লিংকসমূহ 

ক ইউনিটের মেধাতালিকা: https://admissioncuet.ac.bd/file/notices/Rollwise%20Merit%20List%20-%20KA-1769119508-69729f1477f6b.pdf

খ ইউনিটের মেধাতালিকা: https://admissioncuet.ac.bd/file/notices/Rollwise%20Merit%20List%20-%20KHA-1769119477-69729ef5b1219.pdf

 ক ইউনিটের পার্বত্য চট্টগ্রাম ও অন্যান্য জেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মেধাতালিকাhttps://admissioncuet.ac.bd/file/notices/Rollwise%20Merit%20List%20-%20KA(Tribal)-1769119304-69729e480ea4e.pdf

 

 খ ইউনিটের পার্বত্য চট্টগ্রাম ও অন্যান্য জেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মেধাতালিকা: https://admissioncuet.ac.bd/file/notices/Rollwise%20Merit%20List%20-%20KHA(Tribal)-1769119269-69729e252dae3.pdf

ক ইউনিটের রাখাইন মেধাতালিকা: https://admissioncuet.ac.bd/file/notices/Rollwise%20Merit%20List%20-%20KA(Rakhain)-1769119221-69729df5e0a6b.pdf

আরও পড়ুন

×