ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

‘বিগত নির্বাচনে কী হয়েছে তা ভুলে যান’

‘বিগত নির্বাচনে  কী হয়েছে তা  ভুলে যান’
×

কুলাউড়ায় জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত ভোটগ্রহণ কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী সমকাল

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি 

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৬ | ০৮:০৪

| প্রিন্ট সংস্করণ

বিগত নির্বাচনগুলোতে কী হয়েছে তা ভুলে যান, সামনের নির্বাচনে সততার সঙ্গে শেষ রক্তবিন্দু দিয়ে হলেও নিরপেক্ষ ভোট গ্রহণ করতে হবে। সরকারের সামনে এই নির্বাচন একটি চ্যালেঞ্জ, তাই সকল দায়িত্বশীল কর্মকর্তা-কর্মচারী নির্ভয়ে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন উপহার দিতে হবে জাতিকে। কুলাউড়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত ভোটগ্রহণ কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী।
 

আরও পড়ুন

×