ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

যশোরে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত

যশোরে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত
×

প্রতীকী ছবি

যশোর অফিস

প্রকাশ: ১৩ মার্চ ২০২৬ | ০৭:২৯

যশোরের বাঘারপাড়ায় সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত এবং একজন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-মাগুরা মহাসড়কের ভাটার আমতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মাগুরার শালিখা উপজেলার শতখালি গ্রামের কবির (৩০), রানার ছেলে হানিফ। আহত আশিক (২৫) একই গ্রামের হোসেন আলীর ছেলে। তার অবস্থা আশঙ্কাজনক।

বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, সন্ধ্যায় কবির, হানিফ ও আশিক একটি ইঞ্জিনচালিত ভ্যানযোগে খাজুরা থেকে মাগুরার দিকে যাচ্ছিলেন। পথে বাঘারপাড়া উপজেলার ভাটার আমতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী যানের সঙ্গে তাদের ভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই কবির মারা যান।

স্থানীয়রা দ্রুত অন্য দুইজনকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক হানিফকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনায় আহত আশিকের অবস্থা বর্তমানে অত্যন্ত আশঙ্কাজনক। তিনি বর্তমানে যশোর জেনারেল হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

তিনি আরও জানান, পুলিশ ঘাতক যানটিকে শনাক্ত করার চেষ্টা করছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুন

×