ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

‘পাঁচ টাকার’ ঈদের জামায় শিশুমনে খুশির ঝিলিক

‘পাঁচ টাকার’ ঈদের জামায় শিশুমনে খুশির ঝিলিক
×

পাঁচ টাকায় ঈদের জামা কিনছে শিশুরা। গতকাল নারায়ণগঞ্জের মাসদাইরে সমকাল

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৭ মার্চ ২০২৬ | ০৮:৩৫

| প্রিন্ট সংস্করণ

মাত্র পাঁচ টাকায় মিলছে নতুন জামা। ঈদের আগে সেই জামা কিনতে ভিড় করেছে শিশুরা। নতুন পোশাক নিয়ে তাদের চোখেমুখে খুশির ঝিলিক। গতকাল ‎সোমবার নারায়ণগঞ্জ শহরের মাসদাইর এলাকায় দেখা মেলে এমন দৃশ্যের।

বাচ্চারা ঈদের পোশাক পাওয়ায় খুশি তাদের সঙ্গে আসা অভিভাবকরাও। ‎নতুন জামা নিতে আসা ৫ বছর বয়সী মিশুর মা রহিমা বেগম বলেন, ঈদের দিন একটু ভালোমন্দ খাবার জোগাড় করতেই হিমশিম খেতে হয়। ঈদ এলে বাচ্চারা নতুন কাপড়ের বায়না ধরে, দিতে পারি না। তাই এখানে ছেলেটার জন্য একটা নতুন জামা নিতে এসেছি। ঈদের নতুন জামা পেয়ে  ৬ বছরের শিশু মীম বলে, পাঁচ টাকা দিয়ে জামা কিনেছি। ঈদের দিন এটা পরব।

টিম খোরশেদ ও ওয়ার্কিং ফর বেটার নারায়ণগঞ্জের যৌথ উদ্যোগে এই উপহার বিতরণ করা হয়। খোরশেদ ‎নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক সভাপতি।
‎মাকসুদুল আলম খন্দকার খোরশেদ বলেন, আমরা চাই ঈদের আনন্দ থেকে কোনো শিশু যেন বঞ্চিত না হয়। তাদের কাছ থেকে ৫ টাকা নেই, কারণ তারা যেন মনে না করে তাদের কেউ দান করেছে। এই ৫ টাকা দিয়ে আবার তাদেরকেই চকলেট কিনে দেওয়া হয়।

আরও পড়ুন

×