ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

পড়াশোনার পাশাপাশি নৈতিক শিক্ষায় মনোযোগী হতে হবে, বৃত্তিপ্রাপ্তদের হাসনাত আবদুল্লাহ

পড়াশোনার পাশাপাশি নৈতিক শিক্ষায় মনোযোগী হতে হবে, বৃত্তিপ্রাপ্তদের হাসনাত আবদুল্লাহ
×

ছবি: সমকাল

দে‌বিদ্বার (কু‌মিল্লা) প্রতি‌নি‌ধি

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬ | ০১:০৭

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ ব‌লেছেন, প্রকৃত সাফল্য আত্মতুষ্টি ও আত্মশুদ্ধির মধ্যে রয়েছে। পড়াশোনার পাশাপাশি নৈতিক শিক্ষায় মনোযোগী হতে হবে। জাগতিক অর্জন ক্ষণস্থায়ী হলেও চরিত্র গঠন ও আত্ম-উন্নয়ন মানুষকে স্থায়ী প্রশান্তি দেয়।

আজ শনিবার বিকেলে কুমিল্লার দেবিদ্বার উপজেলা হলরুমে আয়োজিত জুনিয়র, জুনিয়র দাখিল ও ইবতেদায়ী পর্যায়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা এবং ‘জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬’-এর বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এর আগে দুপুরে তিনি দেবিদ্বার উপজেলার ভূমি সংক্রান্ত সেবার বিষয় অবহিতকরণ, মানোন্নয়ন এবং সমস্যা সমাধানের লক্ষ্যে নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন। 

বক্তব্যে হাসনাত আবদুল্লাহ শিক্ষার্থীদের উদ্দেশে আরও বলেন, সামাজিক ও মানসিক পরিবর্তনের কারণে অনেক মেধাবী শিক্ষার্থী নবম-দশম শ্রেণিতে উঠার পর ঝরে যায়। সোশ্যাল মিডিয়া থেকে দূরে থেকে নিজের লক্ষ্য স্থির রেখে এগিয়ে যেতে হবে। তথাকথিত সমালোচনায় বিচলিত না হয়ে তোমাদের অধ্যবসায় চালিয়ে যেতে হবে।  অপ্রয়োজনীয় যোগাযোগ কমিয়ে ‘ডি-নেটওয়ার্কিং’-এর মাধ্যমে আত্মউন্নয়নে মনোযোগী হওয়ার ওপর গুরুত্বারোপ করতে হবে। 

দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দেওয়ান মো. জাহাঙ্গীর, দেবিদ্বার মফিজ উদ্দিন আহ‌া‌ম্মেদ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবুর রহমান প্রমুখ। পরে কৃতি শিক্ষার্থী ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেন হাসনাত আবদুল্লাহ। 

আরও পড়ুন

×