ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

দুই দিনের অভিযান

যশোরে চার শতাধিক স্থাপনা উচ্ছেদ

যশোরে চার শতাধিক স্থাপনা উচ্ছেদ
×

যশোরের বিভিন্ন ব্লকে সোমবার উচ্ছেদ অভিযান পরিচালনা করে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ। ছবি: সমকাল

যশোর অফিস

প্রকাশ: ১১ মে ২০২৬ | ১৭:৫৩

দুই দিনের অভিযানে যশোরে চার শতাধিক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ। এ সময় উদ্ধার হওয়া জমির বাজারমূল্য আনুমানিক ৫০ কোটি টাকা বলে সংস্থাটির কর্মকর্তারা জানিয়েছেন। রোববার সকালে শুরু হওয়া এই অভিযান সোমবার বিকেলে শেষ হয়েছে। 

রোববার সকালে শহরের বাবলাতলা এলাকায় অভিযান শুরু হয়। পরে গাবতলা মোড়, বি-ব্লক বাজার, সি-ব্লক, উপশহর পার্ক ও সংলগ্ন আমতলা বস্তিতে উচ্ছেদ অভিযান চালানো হয়। গতকাল উপশহর, হাইকোর্ট মোড়, ঢাকা রোডসহ বিভিন্ন ব্লকে অভিযান চালানো হয়। এদিন বিকেল চারটা পর্যন্ত চলা অভিযানে হাইকোর্ট মোড়ে বিএনপির একটি স্থানীয় কার্যালয়সহ ছোট-বড় আরও ২০০ স্থাপনা গুঁড়িয়ে দেয়া হয়।

রোববার গুঁড়িয়ে দেওয়া হয়েছিলো কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুটি আঞ্চলিক কার্যালয়। সব মিলিয়ে দুইদিনে চার শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করে উদ্ধার করা হয়েছে ৫ একর সম্পত্তি। 

জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের খুলনা বিভাগের নির্বাহী প্রকৌশলী জিয়াউর রহমান জানান, বারবার মাইকিং করেও দখলদারদের সরানো যায়নি। তাদের নিজ উদ্যোগে সরে যেতে বললেও নানা টালবাহানা করে আসছিলেন। শেষ পর্যন্ত কর্তৃপক্ষ কঠোর অবস্থানে যেতে বাধ্য হয়েছে। তিনি আরও জানান, দুই দিনের অভিযানে উদ্ধার জমির বর্তমান বাজারমূল্য আনুমানিক ৫০ কোটি টাকা। এমন অভিযান তারা চালিয়ে যাবেন।

আরও পড়ুন

×