ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

হঠাৎ অসুস্থ ৪০ শ্রমিক, কারখানা ছুটি ঘোষণা

হঠাৎ অসুস্থ ৪০ শ্রমিক, কারখানা ছুটি ঘোষণা
×

ছবি : সংগৃহীত

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ১২ মে ২০২৬ | ০২:৫৬

প্রতিদিনের মতো গতকাল সোমবার সকালেও কাজে আসেন কারখানার প্রায় দুই হাজার শ্রমিক। কাজে যোগ দেওয়ার আগেই তাদের মধ্যে অন্তত ৪০ জন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। মাথা ঘোরার সঙ্গে সঙ্গে বমিও হয় কারও কারও। এ অবস্থায় দ্রুত তাদের হাসপাতালে ভর্তি করা হয়।

গাজীপুর মহানগরের ভোগড়া চৌধুরীবাড়ি এলাকার প্যান এশিয়া ক্লদিং লিমিটেড কারখানায় গতকাল সকালে এ ঘটনা ঘটে। পরে কর্তৃপক্ষ কারখানা ছুটি ঘোষণা করে।

ওই কারখানার শ্রমিকরা জানান, তারা সবাই যথাসময়ে কারখানার ভেতরে প্রবেশ করেন। কাজ শুরুর আগেই বেশ কয়েকজন বমি করতে থাকে। মাথা ঘোরাতে থাকে। পরে সহকর্মীরা অসুস্থ হয়ে পড়া শ্রমিকদের তায়রুন্নেছা মেমোরিয়াল মেডিকেল কলেজ হাসপাতাল এবং শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে প্রাথমিক চিকিৎসা নিয়ে অসুস্থ শ্রমিকরা বাড়ি ফিরে যান।

কারখানার কর্মকর্তা মো. হারুন অর রশিদ বলেন, হঠাৎ করেই শ্রমিকরা অসুস্থ হয়ে পড়েন। কেউ কেউ মাথা ঘুরে পড়ে যায়। কেউ আবার বমি করতে থাকে। ৪০ জন অসুস্থ শ্রমিককে হাসপাতালে ভর্তি করা হয়।

গাজীপুর শিল্প-২ এর পুলিশ সুপার আমজাদ হোসাইন বলেন, চিকিৎসকরা এটিকে ম্যাস সাইকোজেনিক ডিজিজ বলে জানিয়েছেন। সবাই আশঙ্কামুক্ত আছেন। প্রায় সবাই চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছে।

গাজীপুরের সিভিল সার্জন ডা. মো. মামুনুর রহমান বলেন, শ্রমিকরা হঠাৎ করেই হয়তো মনস্তাত্ত্বিক রোগে আক্রান্ত হয়ে পড়েন। তাদের অনেকেরই মাথা ঘোরানো ও বমির সমস্যা দেখা দেয়।

আরও পড়ুন

×