‘চট্টগ্রামকে দূষণমুক্ত করতে সমাধান চাই বিজ্ঞানভিত্তিক’
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ১৬ মে ২০২৬ | ০৭:৫৪
| প্রিন্ট সংস্করণ
চট্টগ্রামকে পরিবেশবান্ধব, টেকসই ও দূষণমুক্ত নগরীতে রূপান্তরে বিজ্ঞানভিত্তিক সমাধান খোঁজার ওপর গুরুত্বারোপ করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। গত বৃহস্পতিবার কাট্টলী সিটি করপোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে আয়োজিত বিজ্ঞান উৎসবে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। গতকাল শুক্রবার সিটি করপোরেশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
উৎসবে মেয়র শাহাদাত হোসেন বলেন, জলবায়ু পরিবর্তন, অতিবৃষ্টি, জলাবদ্ধতা, পানি সংকট ও পরিবেশ দূষণের মতো চ্যালেঞ্জ মোকাবিলায় এখন থেকেই শিক্ষার্থীদের গবেষণামুখী ও বিজ্ঞানমনস্ক হয়ে গড়ে তুলতে হবে। নতুন প্রজন্মের মেধা, সৃজনশীলতা ও প্রযুক্তিনির্ভর চিন্তাই ভবিষ্যতের নিরাপদ ও বাসযোগ্য নগর গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশা প্রকাশ করেন।
জলাবদ্ধতা ও পরিবেশ দূষণ বর্তমানে চট্টগ্রাম নগরীর সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটি হিসেবে উল্লেখ করে মেয়র বলেন, কোথায় পানি জমছে, কীভাবে দ্রুত পানি নিষ্কাশন করা যায়, কীভাবে খাল-নদী রক্ষা করা যায় এবং কীভাবে নগরকে দূষণমুক্ত রাখা যায়, এসব নিয়ে করপোরেশন কাজ করছে।
- বিষয় :
- চট্টগ্রাম
