চট্টগ্রামে শিশু ধর্ষণের ঘটনায় মামলা, অভিযুক্তকে আদালতে পাঠানোর প্রস্তুতি
ছবি: সংগৃহীত
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ২২ মে ২০২৬ | ১৭:০১ | আপডেট: ২২ মে ২০২৬ | ১৭:৪২
চট্টগ্রামের বাকলিয়ায় চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মনির হোসেন নামে এক ব্যক্তিকে আসামি করে মামলা করেছেন ভুক্তভোগী শিশুর পিতা। আজ শুক্রবার দুপুরে মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন বাকলিয়া থানার এক কর্মকর্তা।
শুক্রবার বিকালে অভিযুক্তকে আদালতে পাঠানো হবে বল জানিয়েছেন ওই কর্মকর্তা।
তিনি বলেন, ভুক্তভোগী শিশুর পিতার করা মামলায় গ্রেপ্তার মনিরকে আসামি করা হয়েছে। এছাড়া পুলিশের কাজে বাধা, গাড়ি পোড়ানোর ঘটনায় আরও মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বৃহস্পতিবার বাকলিয়ার চার বছর বয়সী এক শিশু নিখোঁজ হওয়ার পর বিকেলে তাকে উদ্ধার করা হয়। উদ্ধারের পর শিশুটি নানাকে যৌন নিপীড়নের ঘটনা বলে। খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে বিকেলের দিকে রাস্তায় নেমে আসেন স্থানীয়রা। মানুষ অভিযুক্ত মনিরকে আটক করে পুলিশে খবর দেয়।
- বিষয় :
- চট্টগ্রাম
- শিশু ধর্ষণ
- মামলা
