ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ভেড়ামারায় নাতনীকে ধর্ষণের অভিযোগে সৎ নানা আটক

ভেড়ামারায় নাতনীকে ধর্ষণের অভিযোগে সৎ নানা আটক
×

আটক সাহাবুলকে পুলিশ নিয়ে যাওয়ার সময়।

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি

প্রকাশ: ২৬ মে ২০২৬ | ১৮:৫৪ | আপডেট: ২৬ মে ২০২৬ | ২১:১০

কুষ্টিয়ার ভেড়ামারায় এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে তার সৎ নানাকে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে উত্তেজিত জনতা। মঙ্গলবার পৌরসভার নওদাপাড়া সাবজোন অফিসের পরিত্যক্ত কোয়ার্টারে এ ঘটনা ঘটে। অভিযুক্ত সাহাবুল ইসলাম দৌলতপুর উপজেলার বাসিন্দা।

মেয়েটির পরিবারের অভিযোগ, সাহাবুল ১৫ বছর ধরে তার দ্বিতীয় স্ত্রীকে নিয়ে ওই এলাকায় বসবাস করেন। সম্পর্কে তিনি মেয়েটির সৎ নানা। ঈদ উপলক্ষ্যে মেয়েটি নানির বাড়িতে বেড়াতে এসেছে। নানি বাইরে গেলে ভয় দেখিয়ে মেয়েটিকে ধর্ষণ করেন সৎ নানা সাহাবুল।

ঘটনাটি জানাজানি হলে স্থানীয় লোকজন সাহাবুলকে আটক করে গণপিটুনি দেয়। পরে খবর পেয়ে ভেড়ামারা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্তকে আটক করে।

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তিকে থানাহাজতে রাখা হয়েছে। ভুক্তভোগী মেয়েটিরও চিকিৎসা চলছে। 

ভেড়ামারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. দেলোয়ার হোসেন বলেন, ‘ঘটনাটি শুনে তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছি। প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে মনে হয়েছে, ঘটনাটি সত্য। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

আরও পড়ুন

×