ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

সাবেক মেয়র মঞ্জু মোল্লা জামিনে মুক্ত

সাবেক মেয়র মঞ্জু মোল্লা জামিনে মুক্ত
×

গোলাম সালেহ্ মঞ্জু মোল্লা

বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি

প্রকাশ: ১১ জুন ২০২৬ | ০৭:৫০

| প্রিন্ট সংস্করণ

বরিশালের বানারীপাড়া পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম সালেহ্ মঞ্জু মোল্লা জামিনে ছাড়া পেয়েছেন। গতকাল বুধবার দুপুরে বরিশাল অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. নাহিদ ইসলাম শুনানি শেষে তাঁকে জামিন দেন। এ দিন রাত ৮টার পর তিনি বরিশাল কারাগার থেকে ছাড়া পান।

গত শনিবার রাত দেড়টার দিকে গোলাম সালেহ্ মঞ্জু মোল্লাকে বানারীপাড়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ। স্বজনেরা জানান, তাঁর বিরুদ্ধে কোনো মামলা ছিল না। একটি বিস্ফোরক মামলার অজ্ঞাতপরিচয় আসামি হিসেবে গত রোববার সকালে গোলাম সালেহ্ মঞ্জু মোল্লাকে গ্রেপ্তার দেখিয়ে বরিশালে আদালতে পাঠানো হয়। এ দিন বিকেলে আদালতে তাঁর পক্ষে জামিনের আবেদন করেন আইনজীবী। বিচারক মো. নাহিদ ইসলাম ১০ জুন শুনানির দিন নির্ধারণ করেন।
গোলাম সালেহ্ মঞ্জু মোল্লার আইনজীবী সাহাজুল ইসলাম বলেন, ‘গোলাম সালেহ্ মঞ্জু মোল্লা মামলাটির এজাহারভুক্ত আসামি নন। মামলাটির বাদী তাঁর জামিনে আপত্তি করেননি, উল্টো তাঁকে গ্রেপ্তার করায় দুঃখ প্রকাশ করেছেন। প্রায় ৮০ বছর বয়সী এ বীর মুক্তিযোদ্ধার হার্টে রিং পরানো। তিনি বৃদ্ধ ও অসুস্থ মানুষ। এসব বিবেচনায় আদালত তাঁকে জামিন দিয়েছেন। আমরা ন্যায়বিচার পেয়েছি।’

আরও পড়ুন

×