ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

থুতু ফেলায় পিটিয়ে হত্যা

থুতু ফেলায় পিটিয়ে হত্যা
×

প্রতীকী ছবি

 রংপুর অফিস

প্রকাশ: ১৮ জুন ২০২৬ | ০৮:৩৯ | আপডেট: ১৮ জুন ২০২৬ | ১১:৪২

| প্রিন্ট সংস্করণ

রংপুর মহানগরীর খামার মোড় এলাকায় হোটেল শ্রমিককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহতের নাম শাওন মিয়া (২৫)। গত মঙ্গলবার রাতের এ ঘটনায় হোটেল মালিকের ছেলে মিজানুর রহমান মনুকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহত শাওনের বাড়ি লালমনিরহাটের আদিতমারী উপজেলায় নুরেরচক গ্রামে। তিনি আমির হোসেনের খাবারের হোটেলে কাজ করতেন।

জানা গেছে, হোটেলে কাজের সময় থুতু ফেলাকে কেন্দ্র করে শাওনের সঙ্গে মনুর বাগ্‌বিতণ্ডা হয়। ক্ষিপ্ত হয়ে হাতুড়ি দিয়ে শাওনের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন তিনি। পরে তাঁর মৃত্যু হয়। 

আরও পড়ুন

×