কুমিল্লায় কৃষিমন্ত্রী
বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা করবে সরকার
আমিন উর রশিদ
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: ১২ জুলাই ২০২৬ | ০৮:১০
| প্রিন্ট সংস্করণ
বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। গতকাল শনিবার সকালে কুমিল্লায় এক অনুষ্ঠানে এ কথা জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি বলেন, দেশের যেসব এলাকায় সাম্প্রতিক বন্যায় কৃষক ও চাষিরা ক্ষতিগ্রস্ত; প্রধানমন্ত্রীর নির্দেশে সেসব এলাকার ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে তালিকা প্রস্তুত করা হচ্ছে। সরকার তাদের সহায়তা করবে।
কুমিল্লা টাউন হল মাঠে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী এসব কথা বলেন। এর আগে তিনি মেলার উদ্বোধন উপলক্ষে শোভাযাত্রায় অংশ নেন। মেলায় ফলদ ও বনজ গাছের স্টল পরিদর্শন করেন তিনি।
বৃক্ষরোপণ কর্মসূচিতে অনিয়ম নিয়ে প্রধানমন্ত্রীর অসন্তোষ প্রসঙ্গে কৃষিমন্ত্রী বলেন, দীর্ঘদিনের লুটপাটের অভ্যাস অনেকের এখনও যায়নি। তবে সবাইকে মনে রাখতে হবে, সরকার বৃক্ষরোপণ কর্মসূচি ঘোষণা করার পর প্রধানমন্ত্রী নিজেই এর অগ্রগতি নিয়মিত তদারক করছেন।
- বিষয় :
- সরকার