শ্রীবরদীর জিয়া খাল দখলমুক্ত করার দাবি
ছবি: সংগৃহীত
শেরপুর প্রতিনিধি
প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬ | ১২:৩০
শেরপুরের শ্রীবরদীতে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামের একটি সরকারি খাল দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করা হয়েছে। গতকাল রোববার বিকেলে পৌর শহরের চৌরাস্তা মোড়ে এই কর্মসূচি পালিত হয়।
খালটি দীর্ঘদিন দখল করে স্থানীয় প্রভাবশালী লোকজন ভরাট করে সেখানে স্থায়ী বাসভবন ও স্থাপনা গড়ে তোলায় পৌর এলাকার কয়েকটি স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ভুক্তভোগীরা জানান, অবৈধ দখলদাররা খালটি ভরাট করে ফেলায় স্বাভাবিক পানিপ্রবাহ বন্ধ হয়ে গেছে। এর ফলে শ্রীবরদী পৌর শহরের চৌরাস্তা, মধ্য বাজার, উত্তরবাজারসহ আরও কিছু আবাসিক এলাকায় প্রতি বছর বর্ষায় দেড় থেকে দুই মাস জলবদ্ধতা তৈরি হয়। এ বছরও প্রবল বর্ষণে দুই মাস ওইসব এলাকায় পানি জমে জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।
মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্য সচিব আবদুল্লাহ আল মামুন দুলাল, সাবেক পৌর মেয়র আবু সাইদ, বিএনপি নেতা আবদুল্লাহ আল মামুন শাহজাদা, যুবদল নেতা ইখলাছুর রহমান লিটন, হারুণ অর রশিদ, সাবেক পৌর কাউন্সিলর শাহজাহান কবির, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান প্রিন্স, ব্যবসায়ী ফকির মাহমুদ, নারী নেত্রী রিনা বেগম প্রমুখ।
- বিষয় :
- শেরপুর