গোপালগঞ্জে এক দিনে আ.লীগের ৬৭ নেতার পদত্যাগের ঘোষণা
পদত্যাগের ঘোষণা দেওয়া আওয়ামী লীগের নেতারা
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬ | ১৭:৩৪
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় এক দিনে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ৬৭ নেতা দল ছাড়ার ঘোষণা দিয়েছেন। গতকাল রোববার উপজেলা সদর, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নে পৃথক সংবাদ সম্মেলন করে তারা আওয়ামী লীগের প্রাথমিক সদস্যপদসহ সব সাংগঠনিক পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দেওয়া নেতারা বলেন, আজ থেকে আওয়ামী লীগের সঙ্গে তাদের কোনো সাংগঠনিক সম্পর্ক নেই। আইন ও রাষ্ট্রের প্রতি শ্রদ্ধা রেখেই তারা স্বেচ্ছায় ও স্বজ্ঞানে এ সিদ্ধান্ত নিয়েছেন। ভবিষ্যতেও দলটির সঙ্গে কোনো ধরনের সম্পৃক্ততা থাকবে না বলেও দাবি করেন তারা। তাদের মধ্যে কেউ কেউ জানান, দীর্ঘদিন ধরে দলের কর্মকাণ্ডে নিষ্ক্রিয় ছিলেন। আবার কেউ অসুস্থতা, ব্যবসা কিংবা পারিবারিক ব্যস্ততার কারণও পদত্যাগের পেছনে উল্লেখ করেন।
মুকসুদপুর উপজেলা সদরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পৌর আওয়ামী লীগের সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক ও সাবেক কাউন্সিলর বিল্লাল মোল্লাসহ পৌরসভার বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের একাধিক নেতা পদত্যাগের ঘোষণা দেন। এ ইউনিটের অন্য নেতারা হলেন- পৌর আওয়ামী লীগের সদস্য পলাশ মোল্লা, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের আবুলকালাম আজাদ, আওলাদ শেখ, আকরাম চৌধুরী, মো. খোরশেদ মিয়া, সাইফুল শেখ, চাঁন শেখ, সিদ্দিক শেখ, সুমন মুন্সি, মো. সালাম মোল্লা, মো. হাসমত মোল্লা, ঠান্ডু শরীফ, শাজাহান মোল্লা, মো. শাজাহান মৃধা, আবু সাইদ মিনা, মোহাম্মাদ শেখ, মো. রশিদ শেখ, মো. মফিজ শরীফ, মো. হাসিব শেখ, মো সুমন শেখ, মো. আমিরুল শরীফ, মো. মাহাবুর শরীফ, মালেক শেখ, ফারুক মীর, মো. তারেক মোল্লা, মো. আশরাফ আলী, ৫নং ওয়ার্ড নেতা হান্নান শেখ, সাজন শিকদার, মামুন হাসান, সৈয়াদ শেখ, আবুল হোসেন (আবু), মাসুদ মুন্সী, ৭নং ওয়ার্ড নেতা আ. হক, ৮নং ওয়ার্ড সহ-সভাপতি হেমায়েত ফকির, সদস্য মো. নাসিরুদ্দিন।
দঅন্য একটি সংবাদ সম্মেলনে উপজেলা কৃষক লীগের সদস্য সচিব মো. জাকির সরদার, পৌর আওয়ামী লীগের দুই সহসভাপতি মো. আনিচুর রহমান বিশ্বাস ও কাশেম শেখসহ পৌর আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতারা একই ঘোষণা দেন। এ ইউনিটের অন্য নেতারা হলেন- বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. আবুল খায়ের সরদার, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য হারুন ঠাকুর, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ওলিউর রহমান মহব্বত, তথ্য ও গবেষণা সম্পাদক চুন্নু মোল্যা, ধর্ম বিষয়ক সম্পাদক খায়ের সিকদার, সদস্য মানিক মিয়া, শহিদুল শেখ, রাসেল শেখ, হারুন অর রশিদ, নাইমুল ইসলাম, সেকেন শেখ, শুকুর আলী শেখ, আতিয়ার ফকির, বসির আহম্মেদ, মো. ওহিদ ঠাকুর, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য কাওসার মোল্যা।
এ ছাড়া উজানী ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের কোষাধ্যক্ষ হরিদাস বিশ্বাস, সহসভাপতি প্রণয় কর্মকার, সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক মোহন বাঁশি পান্ডে, সদস্য নৃপেন পান্ডে, বুদ্ধি কান্তি পান্ডে, মৃতুঞ্জয় পান্ডে, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের খিপু মোল্লা, সাংস্কৃতি বিষয়ক সম্পাদক ইয়াদ আলী মোল্লা পদত্যাগের ঘোষণা দেন।
একইভাবে মহারাজপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য সঞ্জিত দত্ত, গোবিন্দপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য কালাচান দাস, ভাবড়াশুর ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ছলেমান কাজী, ৬নং ওয়ার্ড সদস্য নজির মিয়া, নাসির মিয়া সংবাদ সম্মেলনের মাধ্যমে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।
পদত্যাগকারী নেতারা বলেন, আওয়ামী লীগ বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল। এ কারণে তারা দলের প্রাথমিক সদস্যপদসহ সব পদ ও দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
- বিষয় :
- গোপালগঞ্জ
- আওয়ামী লীগ
- পদত্যাগ
- সংবাদ সম্মেলন