চট্টগ্রামে বিদেশি জাহাজ থেকে পড়ে বাংলাদেশি নিখোঁজ
চট্টগ্রাম বন্দরে একটি জাহাজ (ফাইল ফটো)
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬ | ১৮:৩৫
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে ‘এমভি ক্রিমসন গ্রেস’ নামের একটি বিদেশি জাহাজ থেকে পড়ে এক বাংলাদেশি নিখোঁজ হয়েছেন। রোববার সকালে আলফা অ্যাঙ্করোজে অবস্থান করছিল এই জাহাজটি। সেখান থেকে ছোট আকারের লাইটার জাহাজে পণ্য খালাস করার সময় হঠাৎ সাগরে পড়ে যান ইয়াসিন নামের ব্যাক্তি। তখন থেকেই নিখোঁজ তিনি।
ইয়াসিন বাংলাদেশি স্টিভিডোর প্রতিষ্ঠানের কর্মী হিসেবে কর্মরত ছিলেন। তার বয়স আনুমানিক ৫০ বছর বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।
বন্দরের সচিব সৈয়দ রেফায়েত হামিম বলেন, ‘রোববার বেলা ১১টা ৩৭ মিনিটের দিকে ইয়াসিন জাহাজ থেকে পানিতে ভেসে যান। তাকে উদ্ধারে নৌবাহিনী ও কোস্ট গার্ডকে অবহিত করা হয়েছে। সমুদ্রে থাকা জনযানগুলোকেও নিয়মিত বেতার বার্তা দেওয়া হয়েছে।
সন্ধ্যা পর্যন্ত তাকে উদ্ধার করা যায়নি। নিখোঁজ ইয়াসিন স্টিভিডোর প্রতিষ্ঠানের কর্মী ছিলেন। এ ধরনের প্রতিষ্ঠান বড় জাহাজ থেকে ছোট জাহাজে পণ্য খালাসের কাজ করে থাকে।
- বিষয় :
- চট্টগ্রাম বন্দর
- জাহাজ
- নিখোঁজ