ঢাকা রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন
×

নাটোর সংবাদদাতা

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬ | ২০:০৫

নাটোরের সিংড়ায় শিশু ধর্ষণ মামলায় আবু বক্কর সিদ্দিক (২১) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার বিকেলে নাটোরের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক শারমিন আখতার এই রায় দেন। দণ্ডপ্রাপ্ত আবু বক্কর সিদ্দিক উপজেলার বিজয়নগর গ্রামের বাসিন্দা।

মামলার এজাহার সূত্রে জানান, ২০২৫ সালের ২৫ ফেব্রুয়ারি সকালে কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয় শিশুটি। বিজয়নগর কাওমি মাদ্রাসার সামনে পৌঁছালে আবু বক্কর সিদ্দিক তাকে মাদ্রাসার একটি কক্ষে নিয়ে ধর্ষণ করে। শিশুটি বাড়িতে এসে পরিবারের সদস্যদের জানালে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার বাবা ইমরান আলী বাদী হয়ে আবু বক্কর সিদ্দিককে আসামি করে সিংড়া থানায় মামলা করেন। পুলিশ অভিযুক্ত আবু বক্কর সিদ্দিককে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। পরে জামিনে মুক্ত হয় আবু বক্কর সিদ্দিক। 

নাটোর জজ আদালতের পিপি অ্যাডভোকেট রুহুল আমীন তালুকদার টগর বলেন, মামলার সাক্ষ্যপ্রমাণ গ্রহণ শেষে বিচারক এই রায় দেন। জরিমানার টাকা ভুক্তভোগীর পরিবারকে দেওয়া হবে।

আরও পড়ুন

×