ময়লার স্তূপে দুই নবজাতকের মরদেহ
প্রতীকী ছবি
বরিশাল ব্যুরো
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬ | ০৮:৫৯ | আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৬ | ১০:৩৫
| প্রিন্ট সংস্করণ
বরিশাল নগরীতে সড়কের পাশে ফেলে রাখা ময়লার স্তূপ থেকে দুই নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাত ১১টার দিকে সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা ময়লা সরানোর সময় মরদেহ দুটি দেখতে পান। পরে পুলিশ গিয়ে সেগুলো উদ্ধার করে।
নগরীর নতুন বাজার এলাকার বগুড়া সড়কে বন অফিসের সামনের একটি ময়লার স্তূপ থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। স্থানীয়রা সেখানে নিয়মিত ময়লা ফেলেন এবং রাতে সিটি করপোরেশনের কর্মীরা তা অপসারণ করেন। উদ্ধার হওয়া নবজাতকের মধ্যে একজন ছেলে ও একজন মেয়ে।
বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল-মামুন উল ইসলাম বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে কে বা কারা নবজাতকের মরদেহ দুটি সেখানে ফেলে গেছে, তা জানা যায়নি। বিষয়টি তদন্তে পুলিশের একাধিক টিম কাজ করছে।
- বিষয় :
- নবজাতকের লাশ উদ্ধার
- বরিশাল