ঢাকা শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

ছিনতাই ও মাদক সেবনের অভিযোগে গ্রেপ্তার ১৯

ছিনতাই ও মাদক সেবনের অভিযোগে গ্রেপ্তার ১৯
×

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬ | ২১:২১

কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে ছিনতাই ও মাদক সেবনের অভিযোগে ১৯ জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত শুক্রবার রাতভর অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ছিনতাইয়ের প্রস্তুতি নেওয়া কয়েকজনের কাছ থেকে অস্ত্র, একটি মোটরসাইকেল ও ছিনতাই করা কয়েকটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

শনিবার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের ওসি শামসুল আলম শাহ্।

ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার ব্যক্তিরা হলেন– আরিফুল ইসলাম রাকিব, ইকরাম হোসেন সাকিব, রাকিব, তামিম ও হৃদয়।

মাদক সেবনের অভিযোগে গ্রেপ্তার ব্যক্তিরা হলেন– সাইফুল ইসলাম, দেলোয়ার হোসেন, ইকবাল হোসেন, হৃদয় হাসান, সুমন মিয়া, সাইফুল ইসলাম, ফরহাদ মিয়া, সাব্বির হোসেন, জালাল উদ্দীন, রজ্জব আলী, তুষার, মিজানুর রহমান রিফাত, সোলেমান ও জাফর।

ডিবির ওসি শামসুল আলম শাহ্ সমকালকে জানান, গত শুক্রবার রাতভর নগরীর বিভিন্ন এলাকায় ছিনতাই ও মাদকবিরোধী অভিযান চালানো হয়। এ সময় ছিনতাইয়ের প্রস্তুতি ও মাদক সেবন করায় তাদের গ্রেপ্তার করা হয়। তাদের অনেকের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। শনিবার বিকেলে ১৯ জনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

×