ঢাকা শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

ফুটবল আনতে গিয়ে সাগরে ভেসে গেলেন তিন বন্ধু, একজনের মৃত্যু

ফুটবল আনতে গিয়ে সাগরে ভেসে গেলেন তিন বন্ধু, একজনের মৃত্যু
×

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬ | ০২:৫৬

কক্সবাজার সমুদ্রসৈকতের সুগন্ধা পয়েন্টে গোসলে নেমে নিখোঁজ হওয়ার আড়াই ঘণ্টা পর মোফাজ্জল ইমাম সীমান্ত নামের এক পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আরও দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাদের কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শুক্রবার সন্ধ্যা ছয়টার দিকে সুগন্ধা পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোফাজ্জল কিশোরগঞ্জের বাসিন্দা।

সৈকত কর্মীদের ইনচার্জ মাহাবুবুর রহমান জানান, সন্ধ্যায় নয় বন্ধু মিলে সমুদ্রে গোসল করতে নামেন। তারা সেখানে ফুটবল খেলছিলেন। একপর্যায়ে ফুটবলটি সাগরে ভেসে গেলে সেটি আনতে তিনজন এগিয়ে যান। এ সময় স্রোতে তারা ভেসে যান।

সৈকতকর্মী ও সি-সেইফ লাইফগার্ডের সদস্যরা দুজনকে উদ্ধার করতে সক্ষম হলেও মোফাজ্জল নিখোঁজ ছিলেন। পরে ফায়ার সার্ভিস, সি-সেইফ লাইফগার্ড ও সৈকতকর্মীরা অভিযান চালিয়ে রাত সাড়ে আটটার দিকে সুগন্ধা পয়েন্টের গ্রিন নেচার অংশ থেকে তার মরদেহ উদ্ধার করেন।

উদ্ধার হওয়া দুইজনকে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান সৈকত কর্মীদের ইনচার্জ মাহাবুবুর রহমান।

আরও পড়ুন

×