শৈলকুপায় ২ বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ২২
দুর্ঘটনা কবলিত একটি বাস -সমকাল
শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশ: ১০ নভেম্বর ২০১৯ | ০১:৫২ | আপডেট: ১০ নভেম্বর ২০১৯ | ০২:১১
ঝিনাইদহের শৈলকুপায় দু’টি যাত্রীবাহী বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে।
রোববার সকাল ১১টার দিকে উপজেলার উমেদপুর ইউনিয়নের রয়েড়া এলাকার ধাপখোল ব্রিজের কাছে এই দুর্ঘটনায় অন্তত ২২ যাত্রী আহত হয়েছেন। ফায়ার সার্ভিস কর্মীরা তাদের উদ্ধার করে শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঝিনাইদহ ও হাটফাজিলপুর থেকে ছেড়ে আসা দুটি যাত্রীবাহী লোকাল বাস ধাপখোল ব্রিজের কাছে পৌঁছালে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় একটি বাস সড়কের পাশে গোরস্থানের মধ্যে উল্টে যায়। এতে ওই বাসের অধিকাংশ যাত্রী আহত হয়।
শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. রাকিব উদ্দিন রনি বলেন, ফেরদৌসি, পিংকি, শরিফা, জামেলা, মোজাম্মেল, সোহাগ, শিলা দাস, আকলিমা, ফাতেমা, মায়া, শিল্পী ও রনজিৎসহ দুর্ঘটনায় আহত ২২ জনকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
- বিষয় :
- ঝিনাইদহ
- সড়ক দুর্ঘটনা
