ঢাকা রোববার, ১৪ জুন ২০২৬

চট্টগ্রাম বন্দর ও বিমানবন্দর সচল

চট্টগ্রাম বন্দর ও বিমানবন্দর সচল
×

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ১০ নভেম্বর ২০১৯ | ০২:৫৮ | আপডেট: ১০ নভেম্বর ২০১৯ | ০৫:৩৯

ঘূর্ণিঝড় বুলবুলের কারণে বন্ধ থাকা চট্টগ্রাম সমুদ্রবন্দররে কার্যক্রম ফের শুরু হয়েছে। একইসঙ্গে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে প্লেন উঠা-নামা শুরু হয়েছে।

ঘূর্ণিঝড় স্থল নিম্নচাপে পরিণত হওয়ার পর রোববার সকাল ৭টা থেকে বিমানবন্দর ও বেলা ২টা থেকে বন্দর চালু হয়েছে।

সকাল ১০টায় আবহাওয়া অধিদপ্তর চট্টগ্রাম সমুদ্রবন্দরে ৯ নম্বর মহাবিপৎসংকেত নামিয়ে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলেছে। 

বন্দর সচিব ওমর ফারুক বলেন, বেলা ২টা থেকে বন্দরে স্বাভাবিক কার্যক্রম চালু করার প্রক্রিয়া শুরু হয়েছে। ইতোমধ্যে দুইটি জাহাজ বন্দরের জেটিতে নোঙর করেছে। আশা করছি, কয়েক ঘণ্টার মধ্যে বন্দরে জাহাজ থেকে কনটেইনার ও পণ্য ওঠানো-নামানো শুরু হবে।

শাহ আমানত বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার সারওয়ার ই জামান বিষয়টি নিশ্চিত করে জানান, এর আগে শনিবার বিকেল ৪টা থেকে রোববার ভোর ৬টা পর্যন্ত ১৪ ঘণ্টা বিমানবন্দরটি বন্ধ ঘোষণা করা হয়। এরপর সকাল ৭টা থেকে পুনরায় চালু হয়। 

আবহাওয়া অধিদপ্তরের মহাবিপৎসংকেত ঘোষণার কারণে ঘূর্ণিঝড়ের সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে শনিবার সকালে চট্টগ্রাম বন্দরে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়। পণ্য ওঠানামার কাজ বন্ধ রাখা হয়। জেটি থেকে সরিয়ে সব জাহাজকে বহির্নোঙরে নিরাপদ স্থানে পাঠিয়ে দেওয়া হয়েছিল।



আরও পড়ুন

×