ঢাকা রোববার, ১৪ জুন ২০২৬

বাঁচানো গেল না হাতিটিকে

বাঁচানো গেল না হাতিটিকে
×

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ১০ নভেম্বর ২০১৯ | ০৩:৫৭ | আপডেট: ১০ নভেম্বর ২০১৯ | ০৪:০২

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার জুম এলাকা থেকে উদ্ধার করা বন্য হাতিটি মারা গেছে।

রোববার সকাল ৬টার দিকে হাতিটির মৃত্যু হয় বলে জানান চকরিয়া সাফারি পার্কের প্রাণি চিকিৎসক মোস্তাফিজুর রহমান।

তিনি বলেন, হাতিটির বাম পায়ে পচন ধরেছিল। আমরা যথাসাধ্য চেষ্টা করেছি। কিন্তু সকালে হাতিটি মারা যায়।’

প্রসঙ্গত, গত শুক্রবার খাদ্যের খোঁজে এসে জুম এলাকায় কাদায় আটকে যায় বন্য হাতিটি। পরদিন কর্তৃপক্ষ গুরুতর অসুস্থ অবস্থায় হাতিটিকে উদ্ধার করে খাবার দেওয়ার পাশাপাশি চিকিৎসার ব্যবস্থা করে।

আরও পড়ুন

×